ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুগলের ৪৮ কর্মী বহিষ্কার

আকাশ আইসিটি ডেস্ক:

যৌন হয়রানির দায়ে দুই বছরে ৪৮ কর্মীকে বহিষ্কার করেছে গুগল। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান সুন্দর পিচাই।

বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে সাড়া দিয়ে কর্মীদের ইমেইল পাঠিয়েছেন পিচাই।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের তিন জ্যেষ্ঠ নির্বাহীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ থাকলেও অর্থের বিনিময়ে তাদের রক্ষা করেছে গুগল। এর পরপরই কর্মীদের ইমেইলের মাধ্যমে ৪৮ কর্মীকে বহিষ্কার করার সংবাদটি জানানো হল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে- এর মধ্যে ১৩ জ্যেষ্ঠ ব্যবস্থাপক বা আরও ওপরের পদের কর্মী। পিচাই আরও বলেন, বহিষ্কৃত কোনো কর্মীকেই প্রতিষ্ঠান থেকে বের করে দেয়ার সময় সহায়তা প্যাকেজ দেয়া হয়নি।

ইমেইলে গুগলের কর্মী ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট এইলিন ন’টনের স্বাক্ষর ছিল বলে জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ টুলের মাধ্যমে নাম গোপন রেখে অসঙ্গত আচরণের বিষয়ে অভিযোগ করতে পারেন কর্মীরা।

গুগলের পক্ষ থেকে আরও বলা হয়, সহকর্মীর সঙ্গে সব ভাইস প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্টের যে কোনো ধরনের সম্পর্ক প্রকাশ করতে গুগলের নীতিমালা আপডেট করা হয়েছে।

কর্মীদের পাঠানো ইমেইলে বলা হয়, ‘গুগল এমন একটি কর্মক্ষেত্র যেখানে আপনি যাতে আপনার সবচেয়ে ভালো কাজটি করতে নিজেকে নিরাপদ মনে করেন, তা নিশ্চিত করতে গুগল অঙ্গীকারবদ্ধ এবং এখানে যে কেউ অসঙ্গত আচরণ করলে তার ফল গুরুতর হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুগলের ৪৮ কর্মী বহিষ্কার

আপডেট সময় ১২:৪৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮