ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আখাউড়া স্থলবন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য

অাকাশ জাতীয় ডেস্ক:  

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে টানা ১২ দিন বন্ধ থাকার পর পুনরায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

শনিবার সকাল থেকে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্যতা। শুক্রবার রাত থেকে পণ্যবাহী ট্রাক আখাউড়া স্থলবন্দর এলাকায় ভারতের ত্রিপুরায় প্রবেশের অপেক্ষায় ছিল।

তবে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু’একদিন সময় লাগতে পারে বলে বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম যুগান্তরকে জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বন্দরে ৬দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল।

২১ অক্টোবর থেকে ভারতে পণ্য রফতানি বাণিজ্য শুরু হওয়ার কথা থাকলেও আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীদের কমিটি গঠন নিয়ে জটিলতার কারণে বাংলাদেশ থেকে পণ্যসামগ্রী নিতে অনীহা প্রকাশ করে।

পরে ওপারের ব্যবসায়ীরা জানান, লক্ষ্মীপূজার জন্য ২৫ অক্টোবর পর্যন্ত তারা পণ্য নেবেন না। ফলে ফের ২২ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দু’দেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকে।

এদিকে ২৬ অক্টোবর শুক্রবার বন্দর সাপ্তাহিক বন্ধ ছিল। শনিবার সকাল থেকে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে যথারীতি স্থলবন্দরে সব ধরণের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা এসআই মো. পিয়ার হোসেন যুগান্তরকে জানান, ওই সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক নিয়মেই চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আখাউড়া স্থলবন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য

আপডেট সময় ০৭:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮