ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি না দেয়ায় হাইকোর্টে রিট

অাকাশ জাতীয় ডেস্ক:

নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি না দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সিলেটের জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক আলী আহমেদ এ রিট দায়ের করেন।

রিটে সমাবেশের অনুমতি না দেয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব,পুলিশের আইজিপি,সিলেটের পুলিশ কমিশনারসহ সহ ৫ জনকে রিটে বিবাদী করা হয়েছে।

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী জগলুল হায়দার আফ্রিক।

ড. কামাল হোসেন রিট আবেদনের শুনানিতে অংশ নেবেন বলে জানান তিনি।

এর আগে গত শনিবার সভা-সমাবেশে বাধা দেয়ার ঘটনার প্রতিকার চেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। ওইদিন জাতীয় ঐক্যফ্রন্টের এ নেতা বলেন, সভা-সমাবেশ করা নাগরিকের মৌলিক অধিকার। সরকার এ অধিকার হরণ করতে পারে না। এ কারণে আমরা আদালতের শরণাপন্ন হব। আদালতের কাছে প্রতিকার চাইব।

২৩ অক্টোবর সিলেটে সমাবেশ করার মধ্য দিয়ে জোট হিসেবে আত্মপ্রকাশের পর আনুষ্ঠানিক কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছিল জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু স্থানীয় প্রশাসন এ কর্মসূচি পালনে অনুমতি দেয়নি। ফলে ১ দিন পিছিয়ে ২৪ অক্টোবর সিলেটে সমাবেশ পালনের নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। এখন পর্যন্ত এ সমাবেশ করারও অনুমতি মেলেনি।

এ অবস্থায় উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যাতে ২৪ অক্টোবরসহ জাতীয় ঐক্যফ্রন্টের পরবর্তী কর্মসূচি পালনে প্রশাসনের তরফ থেকে কোনো বাধা না আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি না দেয়ায় হাইকোর্টে রিট

আপডেট সময় ০৫:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮