ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

আকাশ বিনোদন ডেস্ক : 

নব্বই দশকের তুমুল জনপ্রিয় তারকা দম্পতি নাঈম ও শাবনাজের ঘরে বেজেছে বিয়ের সানাই। তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বরের নাম ইহসান মনসুর চৌধুরী, যিনি সম্পর্কে প্রয়াত কিংবদন্তি গীতিকার ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের ভাইয়ের ছেলে।

গত বছরের ২৪ ডিসেম্বর রাজধানীর উত্তরায় ঘরোয়া ও পারিবারিক আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়। পরবর্তীতে রাজধানীর গুলশান ক্লাবে ধুমধাম করে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের।

মেয়ের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চিত্রনায়িকা শাবনাজ। তিনি বলেন, “সবাই আমার মেয়ে ও জামাইয়ের জন্য দোয়া করবেন।” নবদম্পতি নিজেরাও তাদের আগামীর পথচলার জন্য সবার আশীর্বাদ কামনা করেছেন। জানা গেছে, মাহাদিয়া ও ইহসানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, যা এখন পারিবারিক পরিণয়ে রূপ নিল। বর ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন এবং সেখানে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন।

মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন। শিগগিরই উচ্চশিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমাবেন। দেশ ছাড়ার আগেই দুই পরিবারের সম্মতিতে বিয়ের শুভকাজটি সম্পন্ন হলো।

উল্লেখ্য, মা-বাবার পথ ধরে অভিনয়ে নিয়মিত না হলেও মাহাদিয়া একটি বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন এবং গানের মাধ্যমে ইতোমধ্যেই নিজস্ব পরিচিতি তৈরি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

আপডেট সময় ০১:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬