ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে নির্যাতন নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাম্ব’

আকাশ বিনোদন ডেস্ক:

গ্রামীণ এক কিশোরী যে লেখাপড়া করে সমাজে প্রতিষ্ঠিত হতে চায়। কিশোরীর স্বপ্ন বাস্তবায়ন করতে চান তার বাবাও। কিশোরীর বাবা তাকে শহরের পরিচিত এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। শহরে বসবাস করে সে যেন উন্নত শিক্ষা অর্জন করতে পারে। কিশোরীটি তার বাবার সেই আত্মীয়ের বাড়িতে থাকা শুরু করে।

কিন্তু সে কিশোরীর স্বপ্ন ভঙ্গ হয়। শহরের সেই বাড়িতে কিশোরীটি প্রতিনিয়ত নিপীড়িত নির্যাতিত হতে থাকে। একসময় কিশোরীকে সেই আত্মীয় রাতের অন্ধকারে ধর্ষণ করে। কিশোরীটি তার সঙ্গে ঘটা নির্যাতন আর ধর্ষণের বিষয়টি কারো কাছেই প্রকাশ করতে পারে না। তবে বিষয়টি জানতে পারেন সেই বাড়ির এক নারী। কিন্তু তিনিও নিরুপায় হয়ে চুপচাপ থেকে যান। এভাবেই পর্যায়ক্রমে এগিয়ে চলতে থাকে ঘটনা।

নির্যাতনের এমনই হৃদয়স্পর্শী একটি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাম্ব (বোবা)’।

রাজশাহীর তরুণ চলচ্চিত্র নির্মাতা শাহারিয়ার চয়ন শিশু নির্যাতনের কাহিনী নিয়ে এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। চলচ্চিত্রটির চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন তরুণ এ নির্মাতা।

চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন সিমা, নুরুল আমিন মধু, শান্ত, আতিকুর রহমান প্রমুখ। নাঈমা আখতারের প্রযোজনায় চলচ্চিত্রটি পরিবেশন করছে ড্রিম মেকিং প্রোডাকশন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে নির্যাতন নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাম্ব’

আপডেট সময় ১০:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮