ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

রহস্যে ঘেরা ‘দেবী’র অফিসিয়াল ট্রেলার

আকাশ বিনোদন ডেস্ক:

অবশেষে মুক্তি পেল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত ও অনম বিশ্বাস পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত ‘দেবী’ ছবিটির অফিসিয়াল ট্রেলার। সরকারি অনুদানে ছবিটি নির্মাণ করেছেন জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা। আগামী ১৯ অক্টোবর ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।

ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো ভৌতিক রহস্য। যা উদঘাটনে ব্যস্ত মিসির আলি চরিত্রের চঞ্চল চৌধুরী। পুরো ট্রেলারে রানু চরিত্রে অভিনয় করা জয়া ছিলেন রহস্যময়ী। আর স্ত্রীর সমস্যা সমাধানের জন্য মিসির আলির কাছে ধর্ণা দেন রানুর স্বামী আনিস।

নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। ২০১৫-১৬ সালের সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের ‘সি তে সিনেমা’র প্রযোজনায় ‘দেবী’ নির্মিত হয়েছে। এতে রানুর স্বামী আনিসের চরিত্রে অনিমেষ আইচ। এছাড়া ইরেশ যাকের ও শবনম ফারিয়া সিনেমাটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

রহস্যে ঘেরা ‘দেবী’র অফিসিয়াল ট্রেলার

আপডেট সময় ১০:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮