ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ওজিলের পেছনে অঢেল খরচের পরিণামে ভুগবে আর্সেনাল’

আকাশ স্পোর্টস ডেস্ক:

মেসুত ওজিলের সঙ্গে গেল জানুয়ারিতে চুক্তি নবায়ন করেছে আর্সেনাল। নতুন চুক্তি অনুযায়ী জার্মান প্লেমেকারের সাপ্তাহিক বেতন সাড়ে ৩ লাখ ব্রিটিশ পাউন্ড। এ মুহূর্তে ক্লাবের সবচেয়ে দামি খেলোয়াড় তিনিই। অথচ তার কাছ থেকে সেরাটা পাচ্ছে না গানাররা।

তাদের সাবেক তারকা ফুটবলার রেমন্ড পার্লার বললেন, ওজিলের পেছনে কাঁড়ি কাঁড়ি পাউন্ড খরচের বিনিময়ে ভুগতে হবে আর্সেনালকে।

চলতি মৌসুমে উড়ছে আর্সেনাল। তবে সময়টা ভালো যাচ্ছে না ওজিলের। ছন্দের অভাবে ভুগছেন। সবশেষ ম্যাচে তো বাদই পড়ে গেছেন। রেমন্ড বলছেন, মেসুতের সঙ্গে চুক্তি নবায়ন করে বড় ভুল করেছে ক্লাবটি। বয়স বাড়ার সঙ্গে তার ফর্ম পড়তির দিকে যাবে। তুর্কি বংশোদ্ভূত ফুটবলারের পেছনে অঢেল খরচের পরিণামে ভুগতে হবে হবে তাদের।

ওজিলের কাছ থেকে সেরাটা না পেলেও তাকে বিক্রি করার ব্যাপারে কিছু ভাবছে না আর্সেনাল। বরং আসছে জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে অ্যারন রামসিকে বেচে দেয়ার চিন্তাভাবনা করছে ক্লাবটি। নেপথ্যে কারণ দুজনই একই ঘরানার ফুটবলার। পাশাপাশি অ্যারনও সতীর্থের সমান বেতন চেয়ে বসেছেন। চাওয়াটাও স্বাভাবিক চলতি মৌসুমে দলকে আগুনে ফর্মে রাখার কারিগর তো তিনিই।

সাবেক ইংলিশ ফুটবলার বলেন, ওজিলের চেয়ে মাঠে খেলাটা বেশি প্রভাবিত করে অ্যারন। এর প্রাপ্য তার পাওয়া উচিত। তাকে বিকিকিনির বাজারে তোলাটা ঠিক হবে না। দলীয় স্বার্থেই ওয়েলস মিডফিল্ডারকে ধরে রাখতে হবে। এবার দলের প্রতিটি জয়ে তার অবদান আছে। সবার সঙ্গে বোঝাপড়াটাও দারুণ। ওকে সমান বেতন দেয়াটাও উচিত।

ইংলিশ প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে আর্সেনাল। হারগুলো মৌসুমের শুরুতেই। সেই ধাক্কা সামলে এখন রীতিমতো উড়ছে গানাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ওজিলের পেছনে অঢেল খরচের পরিণামে ভুগবে আর্সেনাল’

আপডেট সময় ০৩:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮