ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্প মনোনীত ‘বিতর্কিত’ বিচারপতি কাভানোর শপথ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যৌন নির্যাতনের অভিযোগে বহু বিতর্কের পরও মার্কিন সুপ্রিম কোর্টের ১১৪তম বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থী ব্রেট কাভানো। মধ্যবর্তী নির্বাচনের আগে কাভানোর নিয়োগকে ট্রাম্পের রাজনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সুপ্রিম কোর্টে আয়োজিত একটি অনুষ্ঠানে শপথ নেন তিনি। প্রধান বিচারপতি জন রবার্টস ৫৩ বছর বয়সী এই নতুন বিচারপতিকে প্রথম সাংবিধানিক শপথবাক্য পাঠ করান।

এরপর কাভানো যার স্থলাভিষিক্ত হচ্ছেন, সেই অবসরপ্রাপ্ত বিচারপতি অ্যান্থনি কেনেডি পাঠ করান বিচারিক শপথবাক্য।

এর আগে শনিবার সিনেটে ৪৮ ভোটের বিপরীতে পক্ষে ৫০ ভোটের মধ্য দিয়ে কাভানোকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।

ব্রেট কাভানোর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের আক্রমণ চলছিল এতদিন। তবে এসব অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে এসেছেন তিনি। ওয়াশিংটনে কয়েকশ’মানুষ তার বিরুদ্ধে বিক্ষোভও করে। কিন্তু শেষ মুহূর্তে এফবিআইয়ের তদন্ত সাপেক্ষে ব্রেট কাভানোকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেন অধিকাংশ সিনেটর।

ব্রেট কাভানোর এই নিয়োগ আজীবন মেয়াদের। তার এই নিয়োগের ফলে যুক্তরাষ্ট্রের নয় বিচারপতি বিশিষ্ট সুপ্রিম কোর্টে কনজার্ভেটিভদের নিয়ন্ত্রণ জোরদার হলো। যে কোনো মার্কিন আইনের ক্ষেত্রে এই আদালতের কথাই শেষ কথা।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থীর মার্কিন সর্বোচ্চ আদালতের বিচারপতি নিয়োগ পাওয়াকে বড় রাজনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্প মনোনীত ‘বিতর্কিত’ বিচারপতি কাভানোর শপথ

আপডেট সময় ০১:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮