ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

উন্নয়নের বিস্ময়’ দেখতে ঢাকায় ৪৫ বিদেশি সাংবাদিক

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়া বাংলাদেশের উন্নয়ন বিস্ময় দেখতে বাংলাদেশ সফরে এসেছেন ৪৫ বিদেশি সাংবাদিক। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় এসেছেন তারা। সফরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং দর্শনীয় স্থান ঘুরে দেখবেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারত, জাপান, কানাডা, কোরিয়া, সৌদি আরব, ব্রাজিল, তুরস্ক, ফিলিপাইন ও ইথিওপিয়া থেকে এসেছেন এই বিদেশিরা; যাঁরা পেশায় পর্যটন সাংবাদিক ও ব্লগার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে ঢাকায় ভারতের ১৯ জন, জাপান, কোরিয়া, সৌদি আরব, ব্রাজিল, ফিলিপাইনের তিন জন করে এবং তুরস্ক ও ইথিওপিয়ার চার জন করে কানাডার একজন সাংবাদিক অবস্থান করছেন।

বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে সফরের কারণ জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দৈনিক আকাশকে বলেন, ‘একসঙ্গে বিদেশি ৪৫ সাংবাদিক এসেছেন বাংলাদেশের উন্নয়ন দেখতে। তারা বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো ঘুরে দেখবেন; বিশেষ করে পদ্মা সেতু, মেট্ররেলসহ দেশের যে সব উন্নয়ন হয়েছে সেটা ঘুরে দেখবেন। তাছাড়া এই সফরে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।’

জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের এই সফর কোনো গুরত্ব বহন করছে কি না জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘বিদেশি সাংবাদিকদের এই সফর রাজনৈতিক কোনো সফর নয়। নির্বাচন ইস্যুর সঙ্গে এই সফরের কোনো সংশ্লিষ্টতা নেই। এটা রুটিন ওয়ার্ক। বিদেশি সাংবাদিকদের এভাবে ঘুরতে নিয়ে আসার বিষয়টি নতুন নয়, বিশ্বের বিভিন্ন দেশেই এভাবে তাদের সফরে নেওয়া হয়।’

পাঁচ দিনের সফর শেষে আগামী রবিবার তারা ঢাকা ত্যাগ করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দুই সপ্তাহ পর ফের চালু রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর

উন্নয়নের বিস্ময়’ দেখতে ঢাকায় ৪৫ বিদেশি সাংবাদিক

আপডেট সময় ০২:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮