ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেমিটেন্স বাড়ল ১৪ শতাংশ

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে প্রবাসী বাংলাদেশিরা মোট ৩৮৬ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ১৪ শতাংশ বেশি।

মূলত হুন্ডি প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপ ও ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে আগের চেয়ে ভালো দাম পাওয়ায় রেমিটেন্স বাড়ছে।

এর আগে টানা দুই অর্থবছর কমার পর ২০১৭-১৮ অর্থবছর রেমিটেন্সে ১৭ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি হয়। একক মাস হিসেবে গত সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে ১১২ কোটি ৭৩ লাখ ডলার।
আগের বছরে একই মাসে এসেছিল ৮৫ কোটি ৬৮ লাখ ডলার। এ হিসেবে আগের বছরের একই মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্ব^রে রেমিটেন্স বেড়েছে ২৭ কোটি ডলার, যা ৩১ দশমিক ৫৭ শতাংশ বেশি।

রেমিটেন্স বাড়লেও চাপে রয়েছে বৈদেশিক মুদ্রাবাজার। দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর আন্তঃব্যাংকে গত কয়েক দিনে ডলারের দাম বাড়ছে।

ডলারের বাড়তি চাহিদা মেটাতে গত অর্থবছর বিভিন্ন ব্যাংকের কাছে ২৩১ কোটি ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।

এর পরও আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দর বেড়ে ৮৩ টাকা ৭৮ পয়সা বিক্রি হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারে নেমেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রেমিটেন্স বাড়ল ১৪ শতাংশ

আপডেট সময় ০৬:২৮:০১ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮