ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

চলে গেলেন কৃষ্ণা রাজ কাপুর

আকাশ বিনোদন ডেস্ক:

না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, নির্মাতা ও পরিচালক রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর। খবর: দ্য টাইমস অব ইন্ডিয়া

সোমবার (১ অক্টোবর) ভোর ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

এক অনলাইন সংবাদ মাধ্যমকে অভিনেতা রণধীর কাপুর জানান, আমাদের মা ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরণ করেন। আমরা সবাই তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

রণধীর, ঋষি, রাজীব, ঋতু এবং রীমা কাপুরের মা কৃষ্ণা রাজ কাপুর। বলিউড তারকা কারিশমা, কারিনা এবং রণবীর কাপুরের দাদী ছিলেন তিনি।

দাদির মৃত্যুতে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর, কারিশমা কাপুরসহ আরও অনেকেই শোক জানিয়েছেন।

বলিউড অভিনেত্রী রবিনা টান্ডনের একটি টুইট করে লিখেছেন, ‘একটি যুগের অবসান, কাপুর পরিবারের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সৃষ্টিকর্তা সকলকে শক্তি দিন’।

সাইফ আলির বোন সোহা আলি খান টুইটে লিখেছেন, ‘তিনি ছিলেন অসম্ভব গুণে গুনান্বিত এক নারী। তার প্রস্থানে কাপুর পরিবার বড় এক অভিভাবক হারাল।’

১৯৪৬ সালে পারিবারিকভাবে রাজ কাপুরের সঙ্গে বিয়ে হয় কৃষ্ণার। মুম্বাইয়ের চেম্বুর শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

চলে গেলেন কৃষ্ণা রাজ কাপুর

আপডেট সময় ০৫:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮