ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তত্ত্বাবধায়ক সরকার গঠনের নির্দেশনা চেয়ে রিট

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দেয়া এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিটটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখার আর‌জি জানানো হয়েছে। এছাড়াও মামলার রুল শুনানি বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পূর্বের নিয়মে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের আদেশ দেওয়ার বিষয়েও আর‌জি জানানো হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটর ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

ইউনুছ আলী বলেন, নির্বাচনের পূর্বে সংসদ ভেঙে না দিলে অনুচ্ছেদ ১২৩ (৩) অনুযায়ী দুইটি সংসদ হবে যাহা ৬৫, ১২৩ (৩) অনুচ্ছেদ এর সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া সংসদ সদস্য পদে থেকে নির্বাচন করা সংবিধান পরিপন্থী তাই সংসদ নির্বাচনের ৪২ দিন পূর্বে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে ও আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থার প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।

‌তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ১১ ও ৬৫ (২) অনুযায়ী প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত তিন শ সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে। কিন্তু বর্তমান জাতীয় সংসদের ১৫৩জন সদস্য প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নয়। তাই বর্তমান সংসদ ভেঙে দেয়ার নির্দেশনার আরজি জানিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তত্ত্বাবধায়ক সরকার গঠনের নির্দেশনা চেয়ে রিট

আপডেট সময় ০১:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮