ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশ থেকে চিরতরে দুর্নীতি বিদায় করে দেয়া হবে: বি চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এদেশ থেকে চিরতরে দুর্নীতি বিদায় করে দেয়া হবে। আগামী বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধির বাংলাদেশ।

তিনি আরও বলেন, বাংলাদেশে একটি পরিবর্তন আসবে। ইনশাল্লাহ কেউ এই পরিবর্তন রুখতে পারবে না।

প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে রোববার বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে ছাত্র-যুব সমাবেশ ও স্বেছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বি চৌধুরী এসব কথা বলেন।

বিকল্পধারা বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য শহীদুল হক জামাল ও অধ্যক্ষ আবদুর রশিদ খান।

বি চৌধুরী আরও বলেন, এ সরকার বলে থাকে তারা উন্নয়ন দিচ্ছে। কথা কথায় উন্নয়নের ফিরিস্তি দিয়ে দেয়। বলা হচ্ছে ফ্লাইওভার বানিয়ে উন্নয়ন দিচ্ছে। অথচ দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র দিচ্ছে না তারা। আমরা গণতন্ত্র চাই। উন্নয়নও চাই।

তিনি বলেন, আর ভোট ছিনিয়ে নেয়ার পরিস্থিতি হবে না। কারণ তরুণ সমাজ জেগে উঠেছে। তাদের আর দাবিয়ে রাখা যাবে না। উপস্থিত তরুণদের উদ্দেশ্য করে বি. চৌধুরী বলেন, এ কেমন গণতন্ত্র? সরকার উন্নয়নের কথা বলে গণতন্ত্রের কবর রচনা করছে। নিজেরা যখন খুশি যেখানে সেখানে সভা সমাবেশ করবেন। অথচ অন্যদের বাঁধা দেবেন।

তিনি বলেন, একটি দেশে এ ধরণের অবস্থা অগণতান্ত্রিক ও অব্যবস্থার নমুনা। এটা চলতে পারে না। এদেশের মালিক জনগণ। ভুলে গেলে চলবে না।

বি চৌধুরী বলেন, এ সরকার জনগণের ঐক্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, এভাবে জনগণের ঐক্যের বিরুদ্ধে কথা বলা শোভনীয় নয়। নির্বাচনের সময় প্রশাসনকে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়ে বি. চৌধুরী বলেন, আইন শৃংখলা বাহিনীর সদস্যরা, আমরা আপনারা সবাই এদেশের সন্তান। তাই দয়া করে নির্বাচনের সময় নিরপেক্ষ থাকবেন। কোন ধরণের ভয়ভীতির মধ্যে থাকবেন না।

তিনি বলেন, এদেশ কোন দালালের হতে পারবে না। দালালদের এদেশ থেকে চিরতরে উচ্ছেদ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশ থেকে চিরতরে দুর্নীতি বিদায় করে দেয়া হবে: বি চৌধুরী

আপডেট সময় ০৮:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮