ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

সাকিবকে ছাড়াই খেলতে হচ্ছে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইনজুরির কারণে আগেই বাদ পড়েছেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ দল। আঙুলে চিড় ধরায় তিনি খেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মুমিনুল হক সৌরভ।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আবুধাবিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

এশিয়া কাপের আজকের ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়েছে।

দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে আফগানিস্তান।

ফলে সুপার ফোরের দুটি ম্যাচের একটি করে জেতা বাংলাদেশ ও পাকিস্তান একই বিন্দুতে। দুদলের সামনেই অভিন্ন সরল সমীকরণ। জিতলে ফাইনাল, হারলে বিদায়।

এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে রূপ নেয়া আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন দেখা যেতে পারে।

তামিমের জায়গায় টানা তিন ম্যাচে সুযোগ দেয়া হয়েছিল তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্তকে। তিন ম্যাচেই ব্যর্থ তিনি। আরেক ওপেনার লিটন দাসও দিতে পারছেন না প্রত্যাশার প্রতিদান।

ধারাবাহিক ব্যর্থতায় আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত ‘সেমিফাইনালে’ ওপেনিংয়ে শান্তর পরিবর্তে খেলছেন সৌম্য সরকার।

আর আঙুলের ইনজুরির কারণে সাকিব আল হাসানের পরিবর্তে খেলছেন মুমিনুল হক সৌরভ। নাজমুল ইসলাম অপুর পরিবর্তে খেলছেন অভিজ্ঞ পেস বোলার রুবেল হোসেন।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, জুনায়েদ খান, ও শাহিন শাহ আফ্রিদি।

Tag :
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

সাকিবকে ছাড়াই খেলতে হচ্ছে

আপডেট সময় ০৫:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮