ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বাংলাদেশকে পিছিয়েও রাখছি না এগিয়েও রাখছি না’

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারত-পাকিস্তান দ্বৈরথের জনপ্রিয়তা হারাচ্ছে দিন দিন। ভারতের সঙ্গে নিয়মিতই হারতে হচ্ছে পাকিস্তান। গত বছর ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বাদ দিলে, সাম্পতিক বছরগুলোতে ভারতের সঙ্গে পাত্তাই পাচ্ছে না পাকিস্তান।

চলতি এশিয়া কাপেই ভারতের কাছে দুই দেখাতেই পাকিস্তানকে হারতে হয়েছে শোচনীয়ভাবে। ন্যূনতম লড়াইটাও করতে পারেনি আজহার আলীর দল। ভারতের কাছে টানা লজ্জার ক্ষত দগদগ করছে পাকিস্তানিদের। আজ সংবাদ সম্মেলনে সেটাই স্পষ্ট হয়ে উঠলো।

কাল বাংলাদেশের সঙ্গে তাদের ডু অর ডাই ম্যাচ। ফাইনালে খেলতে হলে জয়ের বিকল্প নেই তাদের। কিন্তু শোয়েব মালিকের সংবাদ সম্মেলন জুড়ে থাকলো ভারতের কাছে দুই হার, দলের বিভিন্ন দুর্বল দিক এবং তা থেকে উত্তরণের উপায়।

শেষ দিকে একটা মাত্র প্রশ্ন করা হলো কালকের ম্যাচ নিয়ে।পাকিস্তানি সাংবাদিক নয়, প্রশ্নটা করলেন বাংলাদেশি এক সাংবাদিক।দুপুরে সাংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে পিছিয়ে রেখেছেন কোচ স্টিভস রোডস।

বাংলাদেশ কোচের এ মন্তব্য সম্পর্ক জানতে চাওয়া হয় শোয়েব মালিকের কাছে। তবে শোয়েব উত্তর দিয়েছেন বুদ্ধিমত্তার সঙ্গে।বাংলাদেশকে আন্ডারডগ ভাবতে নারাজ শোয়েব। বললেন,‘ আসলে কেউকে আন্ডারডগ মনে করছি না। কে এগিয়ে কে পিছিয়ে-এটা ভাবছি না। বাংলাদেশকে পিছিয়েও রাখছি না, এগিয়েও রাখছি না। আমরা একটা ম্যাচ খেলতে যাচ্ছি। সেখানে আমাদের সেরাটা দিতে হবে। আর সেটা হলে ইশআল্লাহ ফল আসবে।’

ভারতের কাছে দুই হারের পর অনেক সমালোচনা হয়েছে। বিশেষ করে শেষ ম্যাচে বাজেভাবে হারার পর। শোয়েব মনে করেন, তার দল ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত। বলেন,‘ ভারতের কাছে হারার পর আমরা সবাই মিলে পাঁচ ছয় বার বসেছি। দুর্বল দিকগুলো নিয়ে আলোচনা করেছি। ভারতের বিপক্ষে সেভাবে বোলিং ভালো হয়নি ঠিক আছে, তবে রোহিত শর্মা- শেখর যে অসাধারণ খেলেছে সেটাও ভাবতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘বাংলাদেশকে পিছিয়েও রাখছি না এগিয়েও রাখছি না’

আপডেট সময় ০৬:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮