ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আদালতের প্রতি ২ আসামির অনাস্থার বিষয়ে আদেশ বুধবার

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের প্রতি দুই আসামির অনাস্থা প্রকাশের বিষয়ে আগামীকাল বুধবার আদেশ দেবেন আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষ থেকে রায়ের জন্য দিন ধার্য করার আবেদনের বিষয়েও আদেশ দেয়া হবে।

মঙ্গলবার আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত পঞ্চম বিশেষ আদালতের বিচারপতি আখতারুজ্জামান এ আদেশ দেন।

এ মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকবে বলেও আদালত জানান। এর পর আদালত ৩০ মিনিটের জন্য মুলতবি করেন। দুপুর পৌনে ১টার দিকে পুনরায় আদালতের কার্যক্রম শুরু হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেছেন দুই আসামি। তারা হলেন- জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান।

আবেদনে বিচারক পরিবর্তনের পাশাপাশি আগামী ২০ কার্যদিবস আদালতের কার্যক্রম মুলতবিও চাওয়া হয়।

সোমবার পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে এ আবেদন করা হয়।

আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের পক্ষে তাদের আইনজীবীরা অনাস্থার এ আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন। একই সঙ্গে জামিনে থাকা জিয়াউল ইসলাম মুন্নার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আদালতের প্রতি ২ আসামির অনাস্থার বিষয়ে আদেশ বুধবার

আপডেট সময় ০২:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮