ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উপকূলীয় শিশুদের শিক্ষা উপকরণ দিল অ্যামেচার রেডিও অপারেটররা

আকাশ আইসিটি ডেস্ক:

দেশের উপকূলীয় এলাকা খুলনার দাকোপ উপজেলা এবং চালনা পৌরসভার বিভিন্ন এলাকার শিশুদের মাঝে শিক্ষা উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে অ্যামেচার রেডিও অপারেটররা।

গতকাল ৭ সেপ্টেম্বর ওই এলাকায় ‘ডিজাস্টার রেডিও কমিউনিকেশন্স ড্রিল, খুলনা-২০১৮ এর আয়োজন করা হয়। এই মহড়ার আয়োজন করে অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)। মহড়া শেষে স্থানীয় শিশুদের হাতে উপহারসামগ্রী তুলে দেয়া হয়।

এআরএবি-এর যুগ্ম আহ্বায়ক অনুপ কুমার ভৌমিক ঢাকাটাইমসকে বলেন, খুলনা প্রাকৃতিকভাবেই দুযোর্গপূর্ণ এলাকা। এই এলাকায় দুর্যোগের সময় উদ্ধারকাজে অংশ নেয়ার জন্য মহড়ার আয়োজন করে। এই আয়োজনের অংশ হিসেবে স্থানীয় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ যেমন- মাঝে খাতা, পেন্সিল, রাবার, শার্পনার বিতরণ করা হয়। এছাড়াও শিশু-কিশোরদের মাঝে ক্রিকেট ব্যাট, টেনিস বল, বাস্কেট বল ইত্যাদি বিতরণ করা হয়।

অনুপ কুমার ভৌমিক আরো বলেন, দেশের অ্যামেচার রেডিও অপারেটরা দেশের যেই প্রান্তেই অনুষ্ঠানের আয়োজক করুক না কেনো, স্থানীয় শিশুদের জন্য কোনো না কোনো উপহার থাকবেই। এবারের মহড়ায় আমরা চেষ্টা করেছি স্থানীয় শিশুদের সামান্য কিছু উপহার দিয়ে সহায়তা করতে।

চালনা উপজেলার বসুন্দিয়া গ্রামের শিশু শ্রেণির শিক্ষার্থী উপেন্দ বিশ্বাস, দাকোপ উপজেলার রবিনের মত অনেকেই খাতা, পেন্সিল, বল পেয়ে বেজায় খুশি। শিশুদের উপহার দেয়ায় অভিভাবকরা আয়োজকদের ধন্যবাদ জানান।

চালনা নকুল চন্দ্র ব্লু বার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বলেন, খুলনার দুর্যোগপ্রবণ এলাকা দাকোপ। স্বাভাবিকভাবেই এই এলাকার জনগোষ্ঠীর বিরাট একটা অংশ দরিদ্র। দেশের অ্যামেচার রেডিও অপারেটরদের ধন্যবাদ জানাই তারা চেষ্টা করেছে স্থানীয় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে সহায়তা করতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উপকূলীয় শিশুদের শিক্ষা উপকরণ দিল অ্যামেচার রেডিও অপারেটররা

আপডেট সময় ০৮:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮