ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্যোজ্জ্বল চুলের যত্নে তেল

আকাশ নিউজ ডেস্ক: 

চুলের যত্নে তেলের বিকল্প নেই। শরীরের মতো আপনার চুলের পুষ্টির প্রয়োজন আছে। সঠিক পুষ্টি ও পরিচর্যা না পেলে চুল লম্বা, শক্ত ও স্বাস্থ্যোজ্জ্বল হবে না। আর এ জন্য নিয়ম করে চুলে তেল লাগানো খুবই গুরুত্বপূর্ণ।

আপনি যতই ব্যস্ত থাকুন চুলের পুষ্টির কথা ভেবে হলেও সপ্তাহে বন্ধের দিনগুলোতে চুলে তেল লাগানো উচিত। চুলে তেল লাগানোর উপকারিতা অনেক। হারবাল তেল যেমন নারিকেল তেল, অলিভ অয়েল ইত্যাদি আপনার চুল ও মাথার ত্বকে প্রাকৃতিকভাবে পুষ্টি জোগায়।

আসুন জেনে নেই কোন চুলে কতবার তেল লাগাবেন?

শুষ্ক চুলের জন্য

শুষ্ক চুলে নিয়মিত তেল লাগানো উচিত। সম্ভব না হলে সপ্তাহে অন্তত দু-তিনবার তেল লাগাতে হবে। চুলের গোড়া পর্যন্ত পুষ্টি পৌঁছে দিতে আপনি ক্যাস্ট্রো অয়েল কিংবা নারিকেল তেল দিয়ে গরম ভাপ নিতে পারেন।

তৈলাক্ত চুলের জন্য

এ ধরনের চুলে প্রতিদিন তেল দিলে চুল আরো বেশি তৈলাক্ত ও আঠালো হয়ে পড়ে। তাই সপ্তাহে একবার তেল লাগিয়ে ভালো মানের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। ক্যাস্ট্রো অয়েল বা অলিভ অয়েল না লাগানোই ভালো।

সাধারণ চুলের জন্য

যেহেতু সাধারণ চুলে শুষ্ক বা তৈলাক্ত চুলের চেয়ে সমস্যা কম থাকে, তাই তেল দেওয়ার ক্ষেত্রে তেমন নিয়ম মানতে হয় না। নারিকেল তেল ও অলিভ অয়েল এ চুলের জন্য বেশ উপকারী। সপ্তাহে অন্তত দুবার তেল লাগাতে পারেন।

কী উপায়ে তেল ব্যবহার করবেন?

চুলে তেল সারা রাত রাখুন

সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য ঘুমানোর আগে চুলে তেল দিয়ে রাখুন। তারপর তোয়ালে বা পাতলা কাপড় দিয়ে মাথা মুড়িয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে নিন।

গরম তেল মালিশ করতে পারেন

প্রয়োজনীয় তেল নিয়ে তা গরম করুন এবং আস্তে আস্তে তেলটি আপনার চুল ও মাথায় মালিশ করুন। চুলের পুষ্টি জোগাতে যুগ যুগ ধরে এই পদ্ধতিতে তেল দেওয়া খুবই কার্যকর প্রমাণিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্যোজ্জ্বল চুলের যত্নে তেল

আপডেট সময় ০৯:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮