ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলতে খেলতে ট্রেনের লাইনে, প্রাণ গেল ৫ বছরের ছাবিহার প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের ‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’: রামিসার বাবা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে: শিল্পমন্ত্রী রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির এনসিপিতে যোগ দিলেন ৪ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের ২০০ নেতাকর্মী কুমিল্লায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ১৯ ঘণ্টা পর ভারতে ফিরিয়ে নিল বিএসএফ

জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর বাসের মালিক শাহাদাত হোসেনসহ ৬ জনকে আসামি করে আদালতে এই সপ্তাহে চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

সোমবার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আবদুল বাতেন বলেন, ৬ জনকে আসামি করে আদালতে এই সপ্তাহে চার্জশিট দেয়া হবে। আসামিরা হলেন, তিনটি বাসের চালক মাসুম বিল্লাহ, জুবায়ের ও সোহাগ, দুই বাস চালকের সহকারী এনায়েত ও রিপন এবং ঘাতক বাসের মালিক নূরের শাহাদাত হোসেন।

এই ছয় জনের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন চারজন। দুইজন এখনও পলাতক।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল্লাহপুর-মোহাম্মদপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের তিনটি বাসের রেষারেষিতে এ দুর্ঘটনা ঘটে। এতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী আবদুল করিম রাজিব ও একই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিয়া খানম মিম নিহত হন। এ সময় আরও অনেকে আহত হন।

ওই ঘটনায় ওই রাতেই রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় নিহত দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলতে খেলতে ট্রেনের লাইনে, প্রাণ গেল ৫ বছরের ছাবিহার

জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট সময় ০৫:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮