ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের ‘জর্ডান-ফিলিস্তিন যুক্তরাষ্ট্র’ প্রস্তাব প্রত্যাখ্যান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে জর্ডানকে একত্র করে কনফেডারেশন রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জর্ডান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাব দিয়েছিলেন বলে খবর প্রকাশ করেছে তুরস্কের সংবাদমাধ্যম ইয়ানি শাফাক।

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে জর্ডান সরকারের মুখপাত্র জুমানা গুনেইমাত স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের সঙ্গে জর্ডানের একীভূত হওয়া কখনো আলোচনার বিষয় ছিল না। এটা সম্ভব নয়।

তিনি বলেন, ফিলিস্তিন ও ইসরাইল পৃথক দুই স্বাধীন রাষ্ট্রের সমাধান চায় জর্ডান। দেশটির এই অবস্থান স্পষ্ট এবং দৃঢ়।

জর্ডানের রাজনৈতিক দল ইসলামিক অ্যাকশন ফ্রন্টের মুখপাত্র মুরাদ আল আদাইলা বলেন, ফিলিস্তিন-জর্ডান একক রাষ্ট্র গঠন হলে ফিলিস্তিনিরা দখলকৃত এলাকা ফিরে পাওয়ার অধিকার হারাবে। দখলকৃত ভূমি ফিরে পাওয়ার অধিকার শুধুমাত্র তখনই থাকবে যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে।

ইসরাইলের সংবাদপ্রত দৈনিক হারেৎজের এক রিপোর্টের সোমবার বলা হয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরাড কুশনার এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জেসন গ্রিনব্লাট ‘জর্ডান-ফিলিস্তিন যুক্তরাষ্ট্র’ গঠনের প্রস্তাব দিয়েছেন।

মাহমুদ আব্বাস বলেন, আমি এই প্রস্তাব মানতে রাজি যদি ইসরাইলও এই যুক্তরাষ্ট্রের অংশ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের ‘জর্ডান-ফিলিস্তিন যুক্তরাষ্ট্র’ প্রস্তাব প্রত্যাখ্যান

আপডেট সময় ০৫:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮