ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালুকায় নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি মৎস্য খামারে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাতে উপজেলার পুরুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাতেম আলী (৫৫) একই এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরুড়া গ্রামের নামানধারা বিলে ওই গ্রামের কাজল, সোহরাব ও রাসেল মিয়া যৌথভাবে এক যুগ ধরে মাছ চাষ করেছেন। ওই বিলে হাতেম আলী নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

রোববার রাত ১১টার দিকে বাড়ি থেকে মৎস্য খামারে পাহারা দিতে বের হন হাতেম। এ সময় দুর্বৃত্তরা বিলের পাহারার টংঘরের কাছে একটি ধানক্ষেতে হাতেম আলীকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, মুখে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

সকালে ধানক্ষেতে হাতেম আলীর লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়।

ভালুকা মডেল থানা ওসি ফিরোজ তালুকদার জানান, নিহত ব্যক্তি মাছের খামারের নৈশপ্রহরী ছিলেন। রাতে খামারে পাহারা দেয়ার জন্য গেলে কে বা কারা তাকে খুন করে। এ বিষয়ে স্থানীয়রা কেউ কিছু বলতে পারছেন না।

লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খামার মালিক কাজল মিয়া জানান, হাতেম চাচা একজন খুব ভালো মানুষ ছিলেন, তার সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব ছিল না। তিনি কেন খুন হয়েছেন, কিছুই বলতে পারছি না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভালুকায় নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮