ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রমনা লেকে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর রমনা পার্কের লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- কাকরাইল উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী আদনান (১৫) ও মাহফুজ (১৫)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোসল করতে নেমে দুই শিক্ষার্থী ডুবে গেলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সোয়া ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বলেন, তারা তিনজন ক্লাস না করে দুপুরে রমনা উদ্যানে ঘুরতে আসে। এক পর্যায়ে মাহফুজ ও আদনান গোসল করতে নামে। মাহফুজ সাঁতার জানলেও আদনান জানতো না। কিন্তু মাহফুজের কাঁধে চড়ে আদনান সাঁতরাতে যায়। তখন দু’জনেই পানিতে ডুবে যায়। বেলা ২টা ৫৭ মিনিটে জরুরি সেবা ‘৯৯৯’ থেকে দুই শিক্ষার্থীর নিখোঁজের সংবাদ দেয়া হয়। এর এক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রমনা লেকে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৬:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮