ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহজালালে অবতরণের সময় চাকা ফাটল থাই এয়ারওয়েজের

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি বিমান হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার ১২টা ২০ মিনিটের দিকে টিজি-ত্রি টু ওয়ান ফ্লাইটটি অবতরণের সময় রানওয়েতে দুর্ঘটনায় পড়ে।

এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ কারণে বিমান ওঠানামা বন্ধ আছে।

আমর্ড পুলিশ ব্যাটালিয়নের বিমানবন্দরের ডিউটি অফিসার তারিক আহমেদ দৈনিক আকাশকে জানান, দুপুর ১২টার ২০ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা বিমানটি শাহজালালে অবতরণ করে। ওই সময়ে বিমানটির সামনের চাকা ফেটে যায়। বিমানের চাকা ফেটে যাওয়ার কারণে অন্যান্য বিমান ওঠানামা বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানটি সরিয়ে নেওয়ার পর রানওয়ে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা।

এ ব্যাপারে জানতে বেসামরিক বিমান চলাচল পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি দৈনিক আকাশকে বলেন, এ বিষয়ে আমি তেমন কিছুই জানি না। আমি মন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে রয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে অবতরণের সময় চাকা ফাটল থাই এয়ারওয়েজের

আপডেট সময় ০২:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮