ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ সভা, কমিটি গঠন ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইসলামী আন্দোলন প্রতিনিধিদলের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ

রাজশাহীতে লিটনের বিজয় নিশ্চিত: নানক

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৪ দলের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের বিজয় নিশ্চিত বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, আগামী ৩০ জুলাইয়ের ভোটে মেয়র নির্বাচিত হবেন খায়রুজ্জামান লিটন।’

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ। সেখানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নানক।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নির্বাচনে আমরা জয়লাভ করবই। কারণ কি জানেন? ওই যে ২০০৮ সালে পরাজিত হয়েছিলাম। আমাদের নেতাদের মধ্যে অনৈক্য ছিল, গা ছাড়া ভাব ছিল- এখন তা নেই। নেত্রী খবর পেয়ে খুব সন্তুষ্ট। রাজশাহী সিটি করপোরেশনের আগামীর মেয়র খায়রুজ্জামান লিটন।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘২০০৮ সালে আমরা চারটি সিটি করপোরেশনে জয়লাভ করেছিলাম। জয়ের সেই ঢেউ দেশের ৩০০ সংসদীয় আসনে ছড়িয়েছিল। এবার রাজশাহী সিটিতে জয় পেলে এ অঞ্চলের ৭২টি সংসদীয় আসনে জয় আসবে।’

খালিদ মাহমুদ বলেন, ‘রাজশাহী সিটিতে জয় পেতে উত্তরাঞ্চলের ১৬ জেলা ঐক্যবদ্ধ। আমরা জয়লাভ করব। আমরা জয়ের শেষপ্রান্তে। কারণ, আমরা কথা রেখেছি। আওয়ামী লীগ জনগণকে যে কথা দেয়- তা রাখে। সে জন্যই মানুষ জামায়াত-বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। খুলনা, গাজীপুর সিটি নির্বাচনে তা প্রমাণিত হয়েছে।’

দলের মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘এই নির্বাচনকে কেন্দ্র করে আমার ব্যাপারে আবার অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে, খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হলে বস্তি উচ্ছেদ করে পার্ক করা হবে। ব্যবসায়ীদের নিঃস্ব করা হবে। এ ধরনের অপপ্রচার শুনলে দলের নেতাকর্মীদের দাঁতভাঙা জবাব দিতে হবে।’

সভায় সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মিলন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, নুরুল ইসলাম ঠান্ডুও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

সভায় রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি কাজী আবদুল ওয়াদুদ দারা, চাঁপাইনবাবগঞ্জের এমপি গোলাম মোস্তফা, সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সভা পরিচালনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি

রাজশাহীতে লিটনের বিজয় নিশ্চিত: নানক

আপডেট সময় ০৪:০০:১২ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮