ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দ. কোরিয়ায় ১০০টি খালি কফিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ নেয়ার জন্য উত্তর কোরিয়া সীমান্তে ১০০ কফিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসব মার্কিন সেনা ১৯৫০ সাল থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধে নিহত হয়েছিল।

সেনাদের দেহাবশেষ নেয়ার জন্য এসব স্বল্পকালীন কফিন দক্ষিণ কোরিয়ায় তৈরি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের কোনো একটি বেসামরিকীকরণ অঞ্চল থেকে দেহাবশেষ গ্রহণ করা হবে।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, আমরা নিহত সেনাদের দেহাবশেষ গ্রহণে প্রস্তুত এবং তাদেরকে একটা সম্মানজনকভাবে দেশের মাটিতে নিয়ে যেতে চাই।

নিহত সেনাদের দেহাবশেষ নিয়ে যাওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনী ১৫৮টি ধাতব কফিন প্রস্তুত করেছে। তবে এসব সেনার দেহাবশেষ কবে যুক্তরাষ্ট্রের মাটিতে নেয়া হবে তার সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

গত ১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠানের পর পিয়ংইয়ং মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত দিতে রাজি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডি-৮ জোটে বাণিজ্যিক চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

দ. কোরিয়ায় ১০০টি খালি কফিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৭:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮