ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সৈয়দপুরে হেলমেট পরা ডাকাতের কবলে গৃহবধূ

অাকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীর সৈয়দপুরে মনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে ডাকাতরা ওই বাড়ি থেকে ৯ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

ডাকাতির সময় গৃহকর্তা মনোয়ার হোসেন বাড়িতে ছিলেন না। তার স্ত্রী শামীমা হোসেন দোতলা বাড়ির নিচতলায় নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়ে একাই ছিলেন।

শামীমা হোসেন জানান, মাথায় হেলমেট পরা চারজন ডাকাত রাত ১২টার দিকে বাড়ির নিচতলায় অফিসে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তার গলা চেপে ধরে। ডাকাতরা অস্ত্রের মুখে তাকে বাড়ির দোতলায় নিয়ে যায়।

একপর্যায়ে বাড়ির সব কিছু তছনছ করে ডাকাতরা। পরে চালের ড্রাম থেকে দেড় লাখ টাকা এবং আলমারি থেকে আরও তিন লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণ লুট করে ডাকাতরা পালিয়ে যায় বলে জানান তিনি।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা দৈনিক আকাশকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। তবে এটি ডাকাতি নয়, রহস্যজনক চুরির ঘটনা মনে হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে হেলমেট পরা ডাকাতের কবলে গৃহবধূ

আপডেট সময় ১১:৪০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮