ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

বাজেট কল্পনাবিলাসী: জামায়াত

অাকাশ জাতীয় ডেস্ক:

২০১৮-১৯ অর্থবছরের জন্য চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বিরাট অঙ্কের প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরের বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেই অর্থনীতিবিদরা মনে করেন। পেশ করা বাজেট অদূরদর্শী, উচ্চাকাঙ্ক্ষী, কল্পনাবিলাসী ও নির্বাচনমুখী।’

জামায়াত সেক্রেটারি বলেন, বর্তমান সরকারের ৯ বছরে আমরা লক্ষ্য করে আসছি যে, সরকার প্রায় প্রতি বছরই মোটা অঙ্কের বাজেট পেশ করলেও দুর্নীতি, অনিয়ম ও নানা বিশৃঙ্খলার কারণে তা বাস্তবায়নে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত বাজেট কাটছাঁট করতে বাধ্য হয়। সদ্য পেশ করা বাজেটের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে।

ডা. শফিক বলেন, পেশ করা বাজেট অনেকাংশে বিদেশি ও দেশি ঋণনির্ভর। করমুক্ত আয়ের সীমা গত কয়েক বছর ধরে দুই লাখ ৫০ হাজার টাকা রাখা হচ্ছে। অথচ করমুক্ত আয়ের সীমা আরও অন্তত এক লাখ টাকা বাড়িয়ে করে তিন লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা উচিত ছিল। এ বাজেট দুর্নীতি আরও বাড়াবে। সরকারের দলীয় লোকদের স্বার্থ হাসিল হবে। কিন্তু জনগণের কোনো কল্যাণ হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

বাজেট কল্পনাবিলাসী: জামায়াত

আপডেট সময় ০৮:০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮