ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়েছে: ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে গোটা বিশ্বেই রাজনৈতিকভাবে কোণঠাসা করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির সঙ্গে এক সাক্ষাৎকারে শামখানি এসব কথা বলেন।

আলী শামখানি আরও বলেন, মুসলিম উম্মাহর শত্রুদের মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীরা ব্যর্থ হওয়ার পর ইসরাইল গাজা ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি করেছে।

তিনি বলেন, সিরিয়া ও ইরাকে নিরাপত্তা ফিরে আসার অর্থ হচ্ছে নিরাপত্তা ক্ষেত্রে ইসরাইলের সোনালী সময়ের সমাপ্তি। এর ফলে ফিলিস্তিন ইস্যু আবারও মুসলিম বিশ্বের কাছে প্রধান ইস্যু হিসেবে গণ্য হবে।

শামখানি বলেন, বর্তমানে প্রতিরোধ সংগঠনগুলো এবং মুসলিম বিশ্বের জনমত এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং ইসরাইলের কাছে নতিস্বীকারের মাধ্যমে দখলদার ইসরাইলের নৃশংসতা ও উন্মাদনা কমানো যাবে না।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও আচরণের কারণে যুক্তরাষ্ট্রের পুরনো মিত্ররাও দেশটির সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়েছে: ইরান

আপডেট সময় ০৭:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮