ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাকিব মোস্তাফিজকে রেখেই দেরাদুনে বাংলাদেশ দল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের উত্তরখন্ডের রাজধানী দেরাদুনকে নিজেদের হোম ভেন্যু বানিয়ে ফেলেছে আফগান ক্রিকেট দল। আর সেখানেই রশিদ খানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্মেটে অংশ নিতে মঙ্গলবার সকালে ভারত সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে যাননি অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার ভারত সফরে যাবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

আইপিএল থেকে বয়ে আনা ইনজুরির কারণে আফগান সিরিজে খেলতে পারবেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সকাল ১০টায় দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বহন করা জেট এয়ারওয়েজের বিমানটি। দিল্লি থেকে আরেকটি ফ্লাইটে দেরাদুন পৌঁছায় টাইগাররা। সাকিব দু’দিন পর ভারতে গেলেও শুক্রবারের প্রস্তুতি ম্যাচ খেলবেন তিনি।

তবে বিশ্ব একাদশের হয়ে খেলতে যাওয়ার কারণে প্রস্তুতি ম্যাচ খেলা হবে না তামিম ইকবালের। এ বাঁ-হাতি ওপেনার বিশ্ব একাদশের হয়ে খেলতে ইংল্যান্ড সফরে আছেন। বৃহস্পতিবার লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলে পরদিন শুক্রবার দেরাদুনে পৌঁছাবেন তামিম।

আগামী ৩ জুন দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। পরের দুই ম্যাচ ৫ ও ৭ জুন। সব ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকিব মোস্তাফিজকে রেখেই দেরাদুনে বাংলাদেশ দল

আপডেট সময় ১০:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮