ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোর কেন্দ্রীয় কারাগারে আটক জগলু সিং (৫২) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তিনি নিজের নাম, গ্রাম আর দেশ ছাড়া কোনো তথ্য দিতে পারেননি। যে কারণে তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে সাজাভোগের পর মুক্তি হলেও তিনি নিজের দেশে ফিরতে পারেননি।

তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে জগলু সিংয়ের লাশ হিমাগারে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেন জানান তিনি।

কারাগার সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০১৪ সালের ৯ জুন বান্দরবানের ন্যাইক্ষংছড়ি থেকে পুলিশ তাকে আটক করে। এরপর বান্দরবানের আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি বান্দরবানের কারাগারে আটক ছিলেন।

সাজাভোগের মেয়াদ শেষে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তার বিষয়ে রাষ্ট্রীয়ভাবে সে দেশে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু ভারত সরকার তাকে নিতে রাজি হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

আপডেট সময় ১০:০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮