ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে বলিউড তারকা প্রিয়াংকা

আকাশ বিনোদন ডেস্ক:

মিয়ানমারে জাতিগত নিধনের মুখে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা করেন তিনি।

এর আগে ভোরে যুক্তরাজ্য থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় এসে একটি অভিজাত হোটেলে অবস্থান করেন প্রিয়াংকা।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে এ কথা জানান তিনি। ৩৫ বছর বয়সী এ তারকা জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসাডর।

এ হিসেবে প্রিয়াংকা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। গত বছর তিনি সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়ে ছিলেন।

কয়েক দিন আগে এক অনুষ্ঠানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছার কথা জানান প্রিয়াংকা। শরণার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সবাইকে বুঝতে হবে এটি একটি বৈশ্বিক মানবিক সংকট, আঞ্চলিক নয়।’

ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসাডর প্রিয়াংকা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত।

শনিবার যুক্তরাজ্যের রাজপরিবারের প্রিন্স হ্যারির সঙ্গে মেগান মার্কলের বিয়ের অনুষ্ঠান হয়। এতে মেগানের বান্ধবী হিসেবে যোগ দেন প্রিয়াংকা। ওই অনুষ্ঠান শেষে বাংলাদেশ সফরে আসেন তিনি।

প্রিয়াংকা বলিউডের শীর্ষ নায়িকাদের অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে হলিউডেও তিনি অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে বলিউড তারকা প্রিয়াংকা

আপডেট সময় ১২:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮