ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরাজয়ে শেষ গেইলদের আইপিএল

আকাশ স্পোর্টস ডেস্ক:

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরাজয়ে আইপিএলের চলমান আসর থেকে বিদায় নিশ্চিত হলো ক্রিস গেইলদের কিংস ইলেভেন পাঞ্জাবের।

রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার আগেও পাঞ্জাবের স্বপ্ন ছিল আইপিএলের শেষ চারে খেলার। পরাজয়ে সেই স্বপ্ন ভেস্তে গেলো লোকেশ রাহুল-গেইলদের।

এদিন পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে খেলতে নেমে ১৫৩ রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব।

আগে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব যদি এই রান নিয়ে ৫৩ রানে জয় পেত তাহলে আইপিএলের প্লে-অফে খেলার সুযোগ থাকত। পরাজয়ে সেই সুযোগ ভেস্তে যায় গেইল-রাহুলদের।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের পাঁচ বল আগেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে চেন্নাই। দলের জয়ে ৪৮ বলে দুই ছক্কা এবং চার বাউন্ডারিতে ৬১ রান করেন সুরেশ রায়না। এছাড়া ২০ বলে ৩৯ রান করেন চাহার।

পাঞ্জাবের পরাজয়ে সুবিধে হয়েছে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন রাজস্থান রয়েলসের। ১৪ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে প্লে-অফের খেলা নিশ্চিত করে রাজস্থান।

সবার আগে শেষ চারে খেলা নিশ্চিত হয় সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদের। দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। তৃতীয় দল হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করে দিনেশ কার্তিকের কলকাতা।

আর এদিন গেইলদের পরাজয়ে আইপিএলর ১১তম আসরের প্লে অফ নিশ্চিত হয় আজিঙ্কা রাহানের রাজস্থান রয়েলসের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরাজয়ে শেষ গেইলদের আইপিএল

আপডেট সময় ১২:২৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮