ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সৌদি যুবরাজের অবস্থান জানাল ডেইলি পাকিস্তান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সুস্থ ও নিরাপদে আছেন বলে খবর জানিয়েছে ডেইলি পাকিস্তান। সৌদি রাজপরিবারের সূত্র উল্লেখ করে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তারা জানিয়েছে সৌদি যুবরাজ নিরাপদে ও সুস্থ আছেন। তিনি বর্তমানে মিসরে অবস্থান করছেন। বর্তমানে তিনি ছুটিতে আছেন বলেও জানিয়েছে রাজপরিবার।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিশেষ আমন্ত্রণে সৌদি যুবরাজ সপরিবারে সেখানে গিয়েছেন এবং তার সঙ্গে আবুধাবি ও বাহরাইনের নেতারাও রয়েছেন।

কয়েক দিন আগে সৌদি আরব সফর করা পাকিস্তান উলামা পরিষদের চেয়ারম্যান তাহির মাহমুদ আশরাফি এক সাক্ষাৎকারে ডেইলি পাকিস্তানকে জানিয়েছেন, সৌদি যুবরাজ নিরাপদ ও সুস্থ আছেন। তিন সপ্তাহ ধরে জনসমক্ষে না আসার প্রেক্ষিতে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সৌদি রাজ পরিবারের বরাত দিয়ে এ খবর জানায় পাকিস্তানের সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান।

মোহাম্মদ বিন সালমানের অনুপস্থিতির কারণে ইরান ও রাশিয়ার গণমাধ্যম বলছে, সৌদি যুবরাজ হয়তো আর বেঁচে নেই। তবে এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় সৌদি রাজপরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সৌদি যুবরাজের অবস্থান জানাল ডেইলি পাকিস্তান

আপডেট সময় ১০:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮