ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

সাকিবদের হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল কলকাতা

কলকাতার ওপেনার ক্রিস লিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইপিএলের ৫৪তম ম্যাচে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল কলকাতা নাইট রাইডার্স।

গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় জিতে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কলকাতার অবস্থান তিনে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সাকিবদের হায়দরাবাদ।

এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

শনিবার আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে হায়দরাবাদ। টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।

দলের জয়ে চার বাউন্ডারি এবং তিন ছক্কায় ৫৫ রান করেন ওপেনার ক্রিস লিন। ৩৪ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৫ রান করেন রবিন উথাপ্পা।

মাত্র ১০ বল খেলে চার বাউন্ডারি এবং দুই ছক্কায় ২৯ রান করেন ওপেনার সুনিল নারিন। শেষ দিকে ২২ বলে ২৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক দিনেশ কার্তিক।

শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে হায়দরাবাদ। ওপেনিং জুটিতে ৭৯ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন শেখর ধাওয়ান ও শ্রীবৎস গোস্বামী। ২৬ বলে ৩৫ রান করে ফেরেন গোস্বামী।

এরপর তিনে ব্যাটিংয়ে নামা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন ধাওয়ান। ১৭ বলে ৩৬ রান করে ফেরেন হায়দরাবাদের এ অধিনায়।

তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। প্রসিদ কৃষ্ণার গতির মুখে পড়ে একের পর এক উইকেট হারান ধাওয়ান, ইউসুফ পাঠান, ব্রাথওয়েট, মনস পান্ডিয়া, সাকিব আল হাসান, রশিদ খান ও ভুবেনেশ্বর কুমার।

দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার শেখর ধাওয়ান। তার ইনিংসটি পাঁচটি চার ও একটি ছক্কায় সাজানো। ৭ বলে ১০ রান করে আউট হয়ে যান সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

সাকিবদের হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল কলকাতা

আপডেট সময় ১২:২২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮