ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আমি ঐশ্বর্য দেখিনি, দারিদ্র্য দেখেছি: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

যে দেশে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন মারা যায়, সে দেশে ইফতার আয়োজনে আড়ম্বর কাম্য নয় মন্তব্য করে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি ঐশ্বর্য দেখিনি, আমি দারিদ্র্য দেখেছি।

শনিবার রাজধানীর ইমানুয়েলস সেন্টারে মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত ইফতার ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এরশাদ এ সময় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তোমরা ইফতারে আড়ম্বর করবে না। প্রয়োজনে সেই টাকা গরিবদের মধ্যে বিতরণ করা যেতে পারে।

মুসলমানদের ধ্বংস করার জন্য পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র করছে মন্তব্য করে তিনি বলেন, সিরিয়া, ইরাক, লিবিয়ায় মানুষ মরছে, সবাই কিন্তু মুসলমান। আমরা মুসলমানদের জন্য দোয়া করব। যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত এবং যারা বেঁচে আছে তারা যেন ভালো থাকতে পারে এই কামনা করব। মহানগর উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আমি ঐশ্বর্য দেখিনি, দারিদ্র্য দেখেছি: এরশাদ

আপডেট সময় ১০:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮