ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাঁচাবাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কাঁচাবাজারে সব ধরনের সবজি ও মাছের দাম বেড়েছে। শুক্রবার রাজধানীর মতিঝিল, মুগদা, খিলগাঁও ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই।

বাজারে বেগুন, বরবটি, কাঁকরোল, করলা, ঝিঙা, চিচিঙ্গাসহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ টাকা বা তারও বেশি দামে। মতিঝিল বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। আমদানি করা পেঁয়াজের দাম ৩৮-৪৪ টাকা। যেখানে গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৩৬ থেকে ৪৪ টাকা এবং আমদানি করা পেঁয়াজের দাম ছিল ৩০ থেকে ৩৪ টাকা। এছাড়া শত টাকার উপরে বিক্রি হচ্ছে শিম, টমেটো ও কাঁচামরিচের কেজি। একই অবস্থা মাছ ও পেঁয়াজের দামেও।

অন্যান্য কাঁচাবাজারের অবস্থাও একই। বেশির ভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকার উপরে বিক্রি হচ্ছে। বেগুন ৬০ থেকে ৭০ টাকা, প্রতি কেজি সাদা আলু ২৪-২৬ টাকা, ছোট ফুলকপি ২০-২৫ টাকা, করলার ১০ থেকে ১৫ টাকা বেড়ে ৬০-৭০ টাকা, ২০ টাকা বেড়ে শিম ১১০-১২০ টাকা, টমেটো ১৩০-১৪০ টাকা, মূলা ৬০ টাকা, শশা ও খিরা ৫০-৬০ টাকা, ঢেঁড়স, ধুন্দল, ঝিঙা কাঁকরোল, চিচিঙ্গা ৬০ থেকে ৬৫ টাকায়, পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, বরবটি ৭০ টাকা, কুমড়া ৫০ টাকা, কচুরলতি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০-৩৬ টাকা এবং লেবু প্রতি হালি ২০-২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচামরিচের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০-১৩০ টাকায়।

বাজারে গরুর মাংস প্রতি কেজি ৫০০ থেকে ৫১০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস ৭৫০ টাকায়। এ ছাড়া ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকা, এক কেজি ওজনের প্রতি পিস কক মুরগি ২৩০ টাকা থেকে ২৬০ টাকা এবং দেশি মুরগি ৩৫০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে ডিমের দাম গত সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে। ফার্মের লাল ডিম প্রতি হালি ৩০-৩২ টাকা এবং দেশি মুরগির ডিম ৪৪ টাকা ও হাঁসের ডিম ৪০-৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাঁচাবাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম

আপডেট সময় ১২:৫৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭