ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান

আহত ফিলিস্তিনিদের চিকিৎসায় বাধা দিচ্ছে ইসরাইল-মিসর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার বিরুদ্ধে সোচ্চার গোটা বিশ্ব। আহত ফিলিস্তিনিদের চিকিৎসা এবং চিকিৎসাসামগ্রী দিয়ে সহায়তা করে আসছে অনেক দেশ।

নিজ দেশে নিয়ে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দেয়ার উদ্যোগ নিয়েছে তুরস্ক। কিন্তু এতে বাধা দিচ্ছে ইসরাইলের পাশাপাশি মুসলিম দেশ মিসরও।

তুরস্কের উপপ্রধানমন্ত্রী রেজেব আকদাগ অভিযোগ করেছেন, আহত ফিলিস্তিনিদের পরিবহনে তুরস্কের বিমানকে ইসরাইল ও মিসর তাদের বিমানবন্দর ব্যবহার করার অনুমতি দিচ্ছে না।

ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ নিয়ে তুর্কি সাইপ্রাসের প্রধানমন্ত্রীর সঙ্গে তার অফিসে আলাপকালে আকদাগ এই অভিযোগ করেন।

প্রসঙ্গত, গাজার সঙ্গে কেবল ইসরাইল এবং মিসরের সীমান্ত রয়েছে। ইসরাইলের সঙ্গে মিলে মুসলিম দেশ মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিও ক্ষমতায় আসার পর থেকে গাজার ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে রেখেছেন।

তুর্কি উপপ্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের ওপর এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং একই সঙ্গেই আহত ফিলিস্তিনিদের তুরস্কে এনে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে ইসরাইল এবং মিসরের এমন বাধা প্রদানের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

ফিলিস্তিনিদের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের নিপীড়নের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘নিপীড়িত ভাইদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।’

উল্লেখ্য, ‘প্রত্যাবর্তনের মহাযাত্রা’ নামে গত ৩০ মার্চ থেকে ছয় সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করে আসছে ফিলিস্তিনিরা।

১৯৪৮ সালে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরাইল যেসব ভূখণ্ড ও গ্রাম দখল করেছিল, সেখানে ফিরে যাওয়ার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

ফিলিস্তিনিদের কাছে ‘মহাবিপর্যয় তথা আল-নাকবা’ দিবস হিসেবে পরিচিত ১৫ মে। ওই দিন পর্যন্ত প্রতি শুক্রবার সীমান্তে এই বিক্ষোভ পালন করা হয়।

গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ এই বিক্ষোভ শুরুর পর গুলিয়ে চালিয়ে ১০৪ জনকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। আহত করেছে ১২ হাজার ৬০০ জনকে। ইসরাইলি সেনাদের হাত থেকে রক্ষা পায়নি আট মাসের শিশুও।

তবে গত ১৪ মে ইসরাইলের রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরকে ঘিরে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। ওই দিন ইসরাইলি সেনারা ৬০ ফিলিস্তিনিকে হত্যা এবং ২ হাজার ৪০০ জনকে আহত করে। সূত্র: আনাদলু এজেন্সি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ?

আহত ফিলিস্তিনিদের চিকিৎসায় বাধা দিচ্ছে ইসরাইল-মিসর

আপডেট সময় ০৬:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮