ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

স্বপ্ন টিকে রইল কোহলিদের

আকাশ স্পোর্টস ডেস্ক:

সানরাইজার্স হায়দরাবাদ হারেনি, বরং দাপটের সঙ্গে জিতেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সাকিব আল হাসানদের হায়দরাবাদের বিপক্ষে পাওয়া ১৪ রানের জয়ে আইপিএলের চলতি আসরের প্লে অফে খেলার স্বপ্ন টিকে রইল কোহলিদের।

বৃহস্পতিবার আইপিএলের ৫১তম ম্যাচে ব্যাঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করে এবি ডি ভিলিয়ার্স এবং মঈন আলীর ঝড়ো ইনিংসে ভর করে ২১৮ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। ব্যাঙ্গালুরুর হয়ে ৬৯ ও ৬৫ রান করে করেন ভিলিয়ার্স এবং মঈন আলী। এছাড়া ৪০ রান করেন গ্রান্ডহোম।

টার্গেট তাড়া করতে নেমে কেন উইলিয়ামসন এবং মনস পান্ডিয়া ব্যাটিংয়ে ঝড় তুলেও দলের পরাজয় এড়াতে পারেননি। হায়দরাবাদের হয়ে ৪২ বলে সাত চার ও পাঁচ ছক্কায় ৮১ রান করেন অধিনায়ক উইলিয়ামসন।

ইনিংসের শেষ পর্যন্ত খেলে যাওয়া পান্ডিয়া ৩৮ বলে সাত চার ও দুই ছক্কায় অপরাজিত ৬২ রান করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। বৃহস্পতিবারের খেলাটি ছিল কোহলিদের জন্য বাঁচা-মরার ম্যাচ। এদিন হেরে গেলে চলতি আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে যেতে হত।

কঠিন সমীকরণের এই ম্যাচে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিতে আইপিএলর প্লে অফের লড়াইয়ে টিকে রইল বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। টসে হেরে ব্যাটিংয়ে নেমে, ৩৮ রানে দুই ওপেনার পার্থিব প্যাটেল এবং বিরাট কোহলির উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ব্যঙ্গালুরু। দলের এমন কঠিন পরিস্থিতে হাল ধরেন এবিডি ভিলিয়ার্স ও মঈন আলী।

তৃতীয় উইকেটে তারা ৫৭ বলে ১০৭ রানের জুটি গড়ে দলকে রানের পাহাড় গড়ার পথে নিয়ে যান। তাদের এই পার্টনারশিপ ভেঙে দেন রশিদ খান। হায়দরাবাদের এই লেগ স্পিনারকে ছক্ক হাঁকাতে গিয়ে বাউন্ডারিরোতে শেখর ধাওয়ানের অসাধারণ ক্যাচে পরিনত হন এবিডি। তার আগে ৩৯ বলে ১২ চার ও এক ছক্কায় ৬৯ রান করে যান দক্ষিণ আফ্রিকান এ ব্যাটিং দানব।

নিজের ইনিংসে ভিলিয়ার্স একমাত্র যে ছক্কাটি হাঁকান, সেটির দূরত্ব ছিল ১০৫ মিটার। এর আগে আইপিএলে সবচেয়ে বড় ছক্কা (১১১ মিটার) হাঁকানোর রেকর্ডও তার। এদিন বাসিল থাম্পির করা বলটিকে এম চেন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে নিয়ে ফেলেন ব্যাঙ্গালুরুর টপঅর্ডার ব্যাটসম্যান ভিলিয়ার্স।

তার বিদায়ের খানিক ব্যবধানে সেই রশিদ খানের গুগলিতে বিপদে পড়েন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে দুই চার ও ছয় ছক্কায় ৬৫ রান করেন মঈন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

স্বপ্ন টিকে রইল কোহলিদের

আপডেট সময় ১২:৩০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮