ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

আহত ফিলিস্তিনিদের তুরস্কে নিয়ে চিকিৎসা দেয়া হবে: এরদোগান

ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি সেনাদের হামলার দৃশ্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলের সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দেবে তুরস্ক। এ জন্য তাদের গাজা থেকে সরিয়ে তুরস্কে নিয়ে যাওয়া হবে। বুধবার আঙ্কারায় এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

এরদোগান বলেন, গাজায় আহতদের সরিয়ে নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে আঙ্কারা। কারণ গাজার চিকিৎসাব্যবস্থা প্রায় ভঙ্গুর অবস্থায় রয়েছে।

সোমবার তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করে যুক্তরাষ্ট্র সরকার। তার আগে জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর একতরফা স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দূতাবাস স্থানান্তরের প্রতিবাদ জানাতে ওইদিন গাজা সীমান্তে ৫০ হাজারের মতো ফিলিস্তিনি জড়ো হন। তার ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় আড়াই হাজারের বেশি ফিলিস্তিনি।

উল্লেখ্য, গত ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত ছয় সপ্তাহব্যাপী ভূমি দিবস উপলক্ষে গ্রেট মার্চ অব রিটার্ন কর্মসূচি পালন করেন ফিলিস্তিনিরা। সোমবারের হতাহতসহ দেড় মাসে ইসরাইলি সেনাদের গুলিতে ১১১ জন ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

আহত ফিলিস্তিনিদের তুরস্কে নিয়ে চিকিৎসা দেয়া হবে: এরদোগান

আপডেট সময় ০৮:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮