ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টি-টোয়েন্টি খেলবেন বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগেই শোনা গিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ সফরের কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলতে পারে বাংলাদেশ। অবশেষে তাই আলোর মুখ দেখতে যাচ্ছে। মার্কিনমূলুকে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সাকিব-সাব্বিররা।

আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। ওই সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন টাইগাররা। এর মধ্যে ২টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

মার্কিন সমৃদ্ধ নগরীটির স্টেডিয়ামের কর্মকর্তাদের বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ২টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য এ স্টেডিয়াম বুকিং দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এ জন্য ৪ ও ৫ আগস্ট আমরা এ ভেন্যু সংরক্ষিত রেখেছি। অর্থাৎ টানা দুদিনেই ম্যাচ দুটি হবে।

ইতিমধ্যেই ক্যারিবীয় দ্বীপ সফরের সূচি নির্ধারণ করে ফেলেছে বাংলাদেশ। অবশ্য গেল মার্চেই সফরটি হওয়ার কথা ছিল। তবে হোল্ডার-গেইলরা তখন বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেয়ায় তা পেছানো হয়।

এ নিয়ে তৃতীয়বার ফ্লোরিডায় কোনো দলকে আতিথ্য দিতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালে নিউজিল্যান্ড এবং ২০১৬তে ভারতের বিপক্ষে খেলেন ক্যারিবীয়ানরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টি-টোয়েন্টি খেলবেন বাংলাদেশ

আপডেট সময় ০৩:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮