ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

দিল্লির বিপক্ষে ব্যাঙ্গালুরু এই জয় অর্থহীন

আকাশ স্পোর্টস ডেস্ক:

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এমন সময়ে জয়ে ফিরল যা, দলের জন্য অর্থহীন। কারণ নিজেদের আগের ১০ খেলায় ৭টিতে হেরে টুর্ণামেন্ট থেকে ছিটকে গেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।

শনিবারের আগে নিজেদের সর্বশেষ পাঁচ খেলায় মাত্র একটিতে জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। আর এই চার খেলায় চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, ফের চেন্নাইয়ের বিপক্ষে হেরে কার্যত আইপিএল থেকে ছিটকে গেছে কোহলির নেতৃত্বাদীন দলটি।

এদিনের জয়ে ব্যাঙ্গালুরুর পয়েন্ট ১১ খেলায় মাত্র ৮। নিজেদের পরের তিন ম্যাচে পাঞ্জাব, হায়দরাবাদ এবং রাজস্থান রয়েলসের বিপক্ষে জয় পেলেও সরাসরি শেষ চারের টিকেট নিশ্চিত নয় কোহলিদের। যতি পরের তিন খেলায় জয় পায় তাহলে শেষ সুযোগ থাকতেও পারে। সেটা রান রেট বিবেচনায় দেখা যাবে।

শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে স্বাগতিক দিল্লি ডেয়ারডেভিলস। দলের হয়ে ৩৪ বলে চার ছক্কা এবং পাঁচ বাউন্ডারিতে ৬১ রান করেন রিশব প্যান্ট। ৩২ রান করেন অধিনায়ক শ্রেয়াস আয়ার।

শেষ দিকে ব্যাটিংয়ে তাণ্ডব চালান অভিষেক শর্মা। ১৯ বলে ৪৬ রান করেন দিল্লির এই নবাগত।

টার্গেট তাড়া করতে নেমে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়াসের ব্যাটিং তাণ্ডবে জয়ে ফিরে ব্যাঙ্গালুরু। দলের জয়ে ৪০ বলে সাত চার ও তিন ছক্কায় ৭০ রান করেন কোহলি। ৩৭ বলে ছয় ছক্কা এবং চার বাউন্ডারিতে ৭২ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এবি ডি।

Tag :
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

দিল্লির বিপক্ষে ব্যাঙ্গালুরু এই জয় অর্থহীন

আপডেট সময় ১২:২৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮