ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বিল্লালের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

একাত্তরে যশোরের কেশবপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মো. বিল্লাল হোসেন বিশ্বাস মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

৭৮ বছর বয়সী বিল্লাল বাধর্ক্যজনিত বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। গত ৫ মে তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেলে আনা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৬ সালের ১০ অগাস্ট এক রায়ে বিল্লালসহ সাতজনকে আমৃত্যু কারাদণ্ড দেন, আর সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে দেন মৃত্যুদণ্ড।

বিল্লাল হোসেন বিশ্বাসের বাড়ি যশোরের কেশবপুরের নেহালপাড়া গ্রামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি রাজাকার বাহিনীতে যোগ দেন এবং অপহরণে আটকে রেখে নির্যাতন এবং হত্যার মতো মানবতাবিরোধী অপরাধে যুক্ত হন বলে আদালতের বিচারে উঠে আসে।

ওই মামলার বিচার চলাকালে ২০১৪ সালে গ্রেফতার হন বিল্লাল। তার পর থেকে তিনি কারাগারেই ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বিল্লালের মৃত্যু

আপডেট সময় ১২:৫১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮