ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশি খুন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার অঙ্গরাজ্য মালেতে সন্ত্রাসীদের হাতে বুধবার দিবাগত রাত ১১টার দিকে (৯ আগস্ট) তারেক মোহাম্মদ খান রাসেল (৩৭) নামে এক বাংলাদেশী নৃশংসভাবে খুন হয়েছে। রাসেল নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ডোমনাকান্দি গ্রামের আবদুর রাজ্জাক খানের একমাত্র পুত্র।

রাত ১২টারদিকে তার মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে ডোমনাকান্দি সহ আশপাশের এলাকায় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে বর্তমানে পিতা আবদুর রাজ্জাক খান ও মাতা দেলোয়ারা বেগম এবং পরিবারের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

নিহতের চাচা সম্পর্কিত প্রতিবেশী জাহাঙ্গীর আলম সবুজ পুরো ঘটনার বর্ণনা দিয়ে বৃহস্পতিবার দুপুরে বলেন- আফ্রিকার অঙ্গরাজ্য মালেতে একটি অফিসে বড় পদে কর্মরত ছিলেন তারেক মাহমুদ খান রাসেল। ধারনা করা হচ্ছে, অফিসের অন্য সহকর্মীরা রাসেলকে নৃশংসভাবে হত্যার করে অফিসের দরজা-জানালা বন্ধ করে দিয়ে পালিয়ে যায়। বিষয়টি সেখানের স্থানীয় অপর কয়েকজন বাংলাদেশি টের পায় বুধবার দিবাগত রাত ১১টার দিকে (৯ আগস্ট)। এর পর ঐ অফিসে রাসেলের লাশ দেখতে পায়। ঘটনার পর থেকে ঐ অফিসের অন্য সহকর্মীরা পলাতক রয়েছে। পরে খুনের বিষয়টি গ্রামের বাড়িতে জানান হয়।

নিহত রাসেলের চাচাতো ভাই সারোয়ারুল আলম খান সারু জানান, নিহত রাসেলের লাশ ওই দেশের আনুষ্ঠানিকতা শেষে দেশে আনার চেষ্টা চলছে। লাশ আনতে আরো কয়েক দিন সময় লাগবে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশি খুন

আপডেট সময় ০৬:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭