ঢাকা ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি সোহেলকে ৫ লাখ, স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা

ইয়েমেন উপকূলে নৌকা ডুবিতে ৫০ শরণার্থীর মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেন উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০ শরণার্থীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বুধবার ওই দুর্ঘটনাকে হতাশাজনক এবং অমানবিক বলে উল্লেখ করেছে।

ওই শরণার্থীরা সোমালিয়া এবং ইথিওপিয়ার নাগরিক। ইয়েমেন উপকূলে এক পাচারকারী জোর করে ওই শরণার্থীদের নৌকায় উঠিয়েছিলেন। পরে দুর্ঘটনা কবলিত হয়ে বহু শরণার্থী প্রাণ হারান। ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। এছাড়া নিয়মমাফিক অভিযানের সময় ইয়েমেনে সাবওয়া বীচে অভিবাসী এবং শরণার্থীদের একটি গণকবর খুঁজে পেয়েছে ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) কর্মীরা।

সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, অগভীর ওই কবর থেকে ২৯ জনের মরদেহ পাওয়া গেছে। যারা বেঁচে ছিল তারাই মৃতদেহগুলোকে কবর দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আইওএম জানিয়েছে, নৌকা ডুবির ঘটনায় এখনও পর্যন্ত ২২ জন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনা কবলিত নৌকাটির মধ্যে যে আরোহীরা ছিলেন তাদের বয়স ১৬ বছরের মধ্যে।

ইয়েমেনে আইওএমের মিশন প্রধান লরেন্ট দে বোয়েক জানিয়েছেন, ইয়েমেনের উপকূল দিয়েই হাজার হাজার শরণার্থী প্রতি বছর গালফভুক্ত তেল সমৃদ্ধ বিভিন্ন দেশে পাড়ি জমায়। এছাড়া দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ারা আমাদের জানিয়েছেন পাচারকারী এক ব্যক্তি বুধবার সকালে জোর করে একটি ছোট নৌকায় ১২০ জন শরণার্থীকে উঠিয়েছিল। ইতোমধ্যেই ওই পাচারকারী সোমালিয়ায় পৌঁছে গেছে। ওই একই রুট ব্যবহার করে সে এর আগেও শরণার্থীদেরও ইয়েমেনে পাঠিয়েছে। এখনও সে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন শরণার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী

ইয়েমেন উপকূলে নৌকা ডুবিতে ৫০ শরণার্থীর মৃত্যু

আপডেট সময় ০৩:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭