ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওআইসির ঢাকা ঘোষণা নিয়ে পাকিস্তানের মিথ্যাচার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষ হওয়ার আগে ‘ঢাকা ঘোষণা’ প্রচার নিয়ে পাকিস্তানের মিথ্যাচার করেছে বলে অভিযোগ উঠেছে।

সম্মেলন শেষ হওয়ার এক দিন পরে পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করে, বাংলাদেশ সম্মেলন শেষ হওয়ার আগে ‘ঢাকা ঘোষণা’ প্রচার করেছে।

পাকিস্তান হাইকমিশনের করা এমন অভিযোগের পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করেই সম্মেলন শেষে ঢাকা ঘোষণা প্রচার করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঢাকা ঘোষণার মূল খসড়া ওআইসি সচিবালয় তৈরি করেছিল। পরে কিছু সদস্য দেশ, ওআইসির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্বাগতিক দেশের পরামর্শে অতিরিক্ত অনুচ্ছেদ এতে সংযোজন করা হয়।

পাকিস্তান ঘোষণার ১৮ নম্বর অনুচ্ছেদ নিয়ে যে প্রশ্ন তুলেছে, তাতে কোনো পরিবর্তন আনা হয়নি বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের বিজ্ঞপ্তিতে অভিযোগ আনা হয়, বাংলাদেশ সম্মেলন শেষ হওয়ার ঠিক আগে ঢাকা ঘোষণা প্রচার করেছে। এতে শুধু স্বাগতিক দেশের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে। তাই এর দায় স্বাগতিক দেশকে নিতে হবে, কেননা ঘোষণার সারবস্তু নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা কিংবা দর-কষাকষি করা হয়নি।

তবে ঢাকা ঘোষণা নিয়ে পাকিস্তানের আনা অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছে কূটনৈতিক মহল। তারা বলছে, এই ধরনের গুরত্বপূর্ণ বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। ওআইসির কর্মপদ্ধতি অনুযায়ী এ ধরনের কোনো সম্মেলনের বেশ আগে থেকেই ঘোষণার খসড়া সদস্য দেশগুলোতে পাঠিয়ে মতামত নেওয়া হয়। এরপর ওই মতামতের ওপর আলোচনা করে তা চূড়ান্ত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওআইসির ঢাকা ঘোষণা নিয়ে পাকিস্তানের মিথ্যাচার

আপডেট সময় ১১:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮