ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার চীনকে পরিণতি ভোগের হুশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ চীন সাগরে সামরিক শক্তি গড়ে তোলা নিয়ে চীনকে পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরের গোলযোগপূর্ণ এলাকার তিনটি স্থানে বেইজিং ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পর যুক্তরাষ্ট্র এ হুশিয়ারি দিল।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স বৃহস্পতিবার বলেছেন, চীনের এই পদক্ষেপের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদে বেইজিংকে পরিণতি ভোগ করতে হবে।

স্যান্ডার্স বলেন, দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনায় ট্রাম্প প্রশাসন সরাসরি চীন সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে।

মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সিএনবিসি নিউজ বুধবার জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের তিনটি স্থানে বেইজিং জাহাজ-বিধ্বংসী ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বসিয়েছে। পেন্টাগনও মার্কিন গোয়েন্দা তথ্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।

গোয়েন্দা তথ্যে বলা হচ্ছে, চীন গত কয়েক মাসে স্পার্টলি দ্বীপপুঞ্জের ফেয়ারি ক্রস দ্বীপ, সুবি দ্বীপ এবং মিসচিফ দ্বীপে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মেতায়েন করেছে। এর ফলে চীন এ এলাকায় আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে বেইজিং দক্ষিণ চীন সাগরে বিশাল সামরিক মহড়া চালিয়েছে এবং প্রেসিডেন্ট শি জিনপিং তা নিজে পরিদর্শন করেন। এরপরই ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর প্রকাশ হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার চীনকে পরিণতি ভোগের হুশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৭:৩৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮