ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল্লাহকে সন্তুষ্ট করতেই ছুড়ে মারা রুটিতে চুমু ওজিলের, ভিডিও

আকাশ স্পোর্টস ডেস্ক:

গেলো সপ্তাহে ইউরোপা লিগের সেমিফাইনালে মেসুত ওজিল দেখিয়েছিলেন অনন্য দৃষ্টান্ত। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে কর্নারের প্রস্তুতি নিচ্ছিলেন আর্সেনাল তারকা। ঠিক তখনই গ্যালারী থেকে এক টুকরো রুটি ছুড়ে মারা হয় তার দিকে। জার্মান মিডফিল্ডারের কাণ্ডে অবাক হয়েছিল ফুটবল বিশ্ব। পায়ের সামনে থাকা রুটির টুকরোটি হাতে তুলে নিয়ে চুমু খান। এর পর কপাল ছুঁয়ে পাশে সরিয়ে রাখেন।

ম্যাচের ৬১তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। গার্নারদের হয়ে খেলা ফ্রেঞ্চ স্ট্রাইকার আলেক্সান্দ্রে লাকেজাত্তে গোলটি করেন। ইংলিশ দলটির হাসি ম্যাচের শেষ প্রান্তে এসে কেড়ে নেন আরেক ফ্রেঞ্চ তারকা। ৮২তম মিনিটে স্প্যানিশ দলটিকে সমতায় ফেরান আঁতোয়ান গ্রিজম্যান।

গত মাসের ২৭ তারিখের ওই ম্যাচের ফলাফলকে পাশকাটিয়ে দর্শকরা অবাক হয়েছেন ওজিলের ওই কাণ্ডে। যার রেশ এখনও কাটেনি। ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ বৃহস্পতিবার রাত ১-০৫ মিনিট ফের মুখোমুখি হচ্ছে দল দুটি। সরাসরি ম্যাচটি দেখাবে সনি টেন টু।

২০১৪ সালের বিশ্বকাপ জয়ী তারকার রুটি পাশে রাখার একটি ছবি দিয়ে কানাডায় বসবাসরত জেরাড ই নামের টুইটার ব্যবহারকারী একটি পোস্ট দেন। এতে প্রশ্ন করেন সেখানে কি হয়েছে।

হাদি করিম নামে অপর ব্যক্তি এই দৃশ্যের ব্যাখ্যা দিয়ে রিটুইট করেন, ওজিল একজন মুসলিম। তার ধর্ম খাবারকে অপচয়ের শিক্ষা দেয় না। আল্লাহকে সন্তুষ্ট করতেই তিনি রুটিতে চুমু দিয়েছেন এবং মাথায় ছুঁয়েছেন। শাহিন নামের আরেক ব্যক্তি টুইট পোস্টে বলেন, অ্যাতলেটিকোর দর্শকরা ওজিলের সামনে রুটি ফেলেছিল। তিনি তা কপালে ছুঁয়ে পাশে রেখে দিলেন। ইসলামের সংস্কৃতিতে খাবারের অপচয়ে কোনো সুযোগ নেই।

ইউরো কাপের গেলো মৌসুমে তুলনামূলক কম ম্যাচে নেমেছিলেন ২৯ বছর বয়সী এই মিড ফিল্ডার। জার্মান জাতীয় দলের কোচ জোয়াকিম লো পুরো সময় খেলানোর জন্য কোচ তাকে রোজা রাখতে নিষেধ করেছিলো। জবাবে ওজিলের জবাব ছিল, রোজা আমার জন্য ফরজ, খেলা নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আল্লাহকে সন্তুষ্ট করতেই ছুড়ে মারা রুটিতে চুমু ওজিলের, ভিডিও

আপডেট সময় ০২:৫১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮