ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কোন সংবাদ যাবে, তা নির্ধারণ করছে সরকার: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

কোন সংবাদ প্রকাশ হবে এবং কোনটা হবে না, সেটি সরকার নির্ধারণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, গণমাধ্যমে সরকার ভীতকর পরিস্থিতি তৈরি করে এটা করেছে।

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) এক আলোচনায় অংশ নিয়ে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, ‘সরকার মুখে বলছে মুক্ত গণমাধ্যম। কিন্তু পত্রিকায় কোন নিউজ যাবে আর কোন নিউজ যাবে না তা সরকারের লোকজন নির্ধারণ করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেয়া হচ্ছে।’

‘একটা খবরের জন্য আমি এক পত্রিকার লোকদের জিজ্ঞেস করলাম, ‘এটা কোথায় কীভাবে পেলে?’। ‘তারা বলল, ‘কিছু করার নেই আমাদের দেয়া হয়েছে। আমাদের বাধ্য করা হয়েছে’।’

‘এই হল আমাদের মুক্ত গণমাধ্যম। বর্তমান অবস্থা থেকে মুক্তি পেতে হলে যারা গণতন্ত্রের পক্ষে আছেন তাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

বিএনপি নেতার অভিযোগ, ‘সরকার গত ১০ বছরে গণমাধ্যমে একটি ‘ভয়ঙ্কর ভীতির পরিবেশ’ তৈরি করেছে।’

‘এখানে লিখলে গুম হতে হয়। দেশ ছাড়তে হয়েছে সাংবাদিকদেরকে। আসলে দেশে ফ্যাসিবাদ যখন প্রতিষ্ঠিত হয়ে যায়। তখন সর্বত্র ভয় তৈরি হয়।’

সরকার জাতির সঙ্গে জঘন্য প্রতারণা করা হচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘সরকার মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু বাস্তবে কাজের মধ্যে ভয়ঙ্কর ফ্যাসিবাদী। ভেতরে এক আর চেহারা আরেক।’

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, সাবেক সভাপতি শওকত মাহমুদ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

কোন সংবাদ যাবে, তা নির্ধারণ করছে সরকার: ফখরুল

আপডেট সময় ০৪:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮