ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভবিষ্যতে যদি বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো সিস্টেম আসতে চায় তবে তার বিরুদ্ধে আবারও আমরা রাজপথে নামব। খুনি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাব। আওয়ামী লীগের বিষয়ে কোনো নয়ছয় নেই। যারাই আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী লড়াই হবে।

রোববার (২৮জুন) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় যাওয়ার পথে জুড়ী উপজেলার বিজিবি ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, খুনি রাষ্ট্র ভারতের বিএসএফ বাহিনী বাংলাদেশে পুশইনের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ ভারতের নাগরিকদের বাংলাদেশি নাগরিক আখ্যা দিয়ে বাংলাদেশে টেলে পাঠাচ্ছে। আপনারা বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দেবেন যাতে ভারত কোনোভাবেই তাদের নাগরিকদের বাংলাদেশের প্রবেশ করাতে না পারে।

পথসভায় এনসিপি নেতা আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, মৌলভীবাজার জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন, এনসিপি নেতা আমির হামজা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে আসরের নামাজের পর বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বড়মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী। পরে উপজেলা এনসিপি নেতাদের সঙ্গে মতবিনিমিয় করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন

আপডেট সময় ০৯:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬