ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক: 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর তা অস্বীকার এবং ভুক্তভোগীকে হুমকি দেওয়ার অভিযোগে মাগুরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) শম্পা বিশ্বাস নামে এক নারীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রিফাতুল ইসলাম রায়হান মাগুরা শহরের ভায়না গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শম্পা বিশ্বাস সন্তানকে নিয়ে শহরের কলেজপাড়া এলাকায় বসবাস করছিলেন। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে রায়হানের সঙ্গে তার পরিচয় হয়। পরে রায়হান নিয়মিত তার বাসায় যাতায়াত শুরু করেন এবং বিয়ের আশ্বাস দিয়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বিয়ের বিষয়টি সামনে এলে রায়হান তা এড়িয়ে যেতে থাকেন। সর্বশেষ গত ২৫ মে বিয়ের কথা তুললে তিনি অস্বীকৃতি জানান এবং ভুক্তভোগীকে হুমকি দিয়ে বাসা থেকে চলে যান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান বলেন, এটি ব্যক্তিগত বিষয় হলেও অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রায়হানকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬